হোম > সারা দেশ > চাঁদপুর

নিখোঁজের ২১ ঘণ্টা পর ডাকাতিয়ায় মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ-ইউনিটের ডুবুরি দল। 

মৃত ছাত্রের নাম রায়হান কবির (১২)। সে চাঁদপুর শহরের আলিম পাড়ার মো. লোকমান হোসেনের ছেলে ও নতুন বাজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 
 
ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী বলেন, ‘রায়হান এর পরিবারের লোকজন জানিয়েছে গতকাল বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজার লন্ডন ঘাট এলাকায় গোসল করতে গিয়ে সে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয়। পরিবার থেকে রাত ১২টায় আমাদের মেসেজ দেওয়া হয়।’ 

তিনি বলেন, ‘আমরা আজ সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে চেষ্টা চালানোর পর আমাদের ফায়ার ফাইটার (ডুবুরি) মাইনুল ইসলাম তাকে উদ্ধার করতে সক্ষম হন। পরে রায়হানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ