হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে গভীর রাতে যুবদল কর্মী গুলিবিদ্ধ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে জাহেদ তালুকদার (৪৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত জাহেদ ওই এলাকার মুকিম বাড়ির আহম্মদ কবিরের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকলেও বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রাত ১২টার দিকে জাহেদ তালুকদার মুঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সামনে কিছু মানুষের জটলা দেখে দেখতে যান। এ সময় স্থানীয় নুরুল আমিন প্রকাশ টেংরা কালু জাহেদের পায়ে গুলি করে। গুলিটি জাহেদের ডান পায়ের হাঁটুর নিচে লাগে। নুরুল আমিনের সঙ্গে ৮-১০ জন ছিল।

ওসি আরও বলেন, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হলে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ