হোম > সারা দেশ > চট্টগ্রাম

হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে প্রায় ৪৫ দোকান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের কোতোয়ালি থানার জহুর হকার্স মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অন্তত ৪৫টি দোকান পুড়ে গেছে। এছাড়া আরও ৪০-৪৫টি দোকানের মালামাল ফায়ার সার্ভিসের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের নয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

চন্দনপুরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আন্দরকিল্লাহ ওয়ার্ডের কাউন্সিলর জহরার হাজারী আজকের পত্রিকাকে বলেন, ‘হকার্স মার্কেটের পশ্চিমপাশে কাপড়ের দোকানে আগুন লাগে। এতে অন্তত ৪৫টি দোকান পুড়ে গেছে। এছাড়া ফায়ার সার্ভিস আগুন নেভানোর সময় পানি ঢুকে আরও ৪০-৪৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ