হোম > সারা দেশ > চাঁদপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদগঞ্জের ২০ গ্রামে রোজা শুরু

চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানরা আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন।

এসব গ্রামের বাসিন্দারা গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।

আজ থেকে যেসব গ্রামে রোজা শুরু হয়েছে সেগুলো হলো— মুন্সিরহাট, লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুড়ঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর।

গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পির মরহুম মাওলানা ইসহাক (রহ.)কে অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা।

ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন মিয়া, সবুজ ও ইব্রাহিম খলিল জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায় তাঁদের মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়। তারপর ভোররাতে সাহরি খেয়ে রোজা পালন শুরু করেছেন তাঁরা।

মুন্সিরহাট এলাকার কবির হোসেন, কামতা এলাকার ইয়াকুব মিজিসহ অনেকে জানান, পূর্বপুরুষেরা যেভাবে রোজা রেখেছেন, ঈদ করেছেন, তাঁরাও সেভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন।

ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই বলেন, তাঁর মসজিদে শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় করা হয়েছে। আজ শনিবার প্রথম রোজা রেখেছেন তাঁরা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ