হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক। ছবি: আজকের পত্রিকা

ডিবি ও এনএসআই পরিচয়ে চট্টগ্রাম নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যর ভিত্তিতে আজ সোমবার নগরীর লালদীঘি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকির ভগ্নাংশ, ১৮ হাজার ৭০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খুলশী থানার সেগুনবাগান এলাকার মো. জুম্মান (৩০) ও মো. ফিরোজ (২০)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, একটি ভাঙা ওয়াকিটকি দেখিয়ে তাঁরা নিজেদের কখনো ডিবি সদস্য, কখনো এনএসআইয়ের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতেন।

চট্টগ্রামে চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনকে মামলা করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। গোপন তথ্যর ভিত্তিতে একটি আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ