হোম > সারা দেশ > চট্টগ্রাম

বোয়ালখালীতে নির্বাচনী সভার কাছে ককটেল বিস্ফোরণের অভিযোগ বিএনপির, পুলিশের দাবি আতশবাজি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি পদপ্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, এটি ককটেল নয় বরং আতশবাজি ফোটানোর ঘটনা ছিল।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলছেন, এরশাদ উল্লাহ সভায় বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর মেলেনি।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে জামায়াত-শিবির এই হামলা চালিয়েছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালে আতঙ্ক ছড়ানোর উদ্দেশে সভাস্থলের পাশে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। জামায়াত-শিবিরকে উদ্দেশ করে তিনি বলেন, ককটেলের ভয় দেখাবেন না। পূর্বে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করেও আমাকে থামাতে পারেনি। শান্ত বোয়ালখালীকে অশান্ত করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না।

পরে ককটেল হামলার অভিযোগ তুলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। সভাস্থলের ৫০ গজ অদূরে আতশবাজি ফোটানো হয়েছে।’

চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

চবির শাটল ট্রেনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু চট্টগ্রামে

চট্টগ্রাম বন্দরে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল দুই জাহাজ

খুদে বার্তার লিংকে ক্লিক করতেই ব্যাংক-বিকাশ থেকে টাকা উধাও, এটিইউকে তদন্তের নির্দেশ

জাহাজ থেকে ডিজেল পাচারের সময় আটক ৯

বাসার দরজা ভেঙে উদ্ধার হলো স্কুলশিক্ষিকার পচন ধরা মরদেহ

শিশু রেশমির চোখ থেকে গুলি বের করা যায়নি, অবস্থা সংকটাপন্ন

পার্বত্য জনগোষ্ঠীর মানুষ নিজেদের সংস্কৃতি লালন-পালন করছে: দীপেন দেওয়ান

জনতা ব্যাংকের ৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ বছর পর সাবেক ৫ কর্মকর্তার কারাদণ্ড