হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারী বর্ষণে লোহাগাড়ায় সড়ক ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় গত দুই দিনের ভারী বর্ষণে গ্রামীণ সড়কগুলো ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে ডলুখাল ও হাতিয়ার খালের পানি বেড়ে উপজেলার আধুনগরসহ প্রায় ১০টি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকা ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া ভারী বর্ষণে আধুনগর এলাকার তিনটি সড়কের মাঝখানে ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

আজ বৃহস্পতিবার সকালে দেখা গেছে, উপজেলার আধুনগর এলাকার সিপাহিপাড়া, মিয়াপাড়া, সর্দানীপাড়া, চৌধুরীপাড়া, মরাডলুকুল, ক্যামেলিয়াপাড়া, পালপাড়া, উজাপাড়াসহ ১০টি পাড়ায় পানি ঢুকে পড়েছে। অন্যদিকে উপজেলার শাহমজিদিয়া-রশিদিয়া (সিপাহিপাড়া) সড়ক, মিয়াপাড়া সড়ক এবং রুস্তমপাড়া সড়ক ভেঙে গিয়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই এলাকার বাসিন্দারা জানান, ভারী বর্ষণ ও ঢলে এলাকা প্লাবিত হয়ে কৃষিজমি এবং বাড়িঘরে পানি উঠেছে। সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে শঙ্কায় দিন কাটছে তাদের।

আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, `আজ সকালে আমার ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। দেখেছি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এলাকার ১০টির বেশি জায়গার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন সড়কের অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।'

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, বর্ষণ ও ঢলে আধুনগর এলাকার প্রায় শূন্য দশমিক দুই হেক্টর জমির বীজতলা পানিতে ডুবে গেছে। বীজতলায় পানির সঙ্গে বালু জমেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২