হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে প্রাইভেট কার চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট কারের চাপায় মো. টিটু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বায়েজিদ লিংক রোডের বেঙ্গল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় রোহান (২২) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

নিহত টিটু সীতাকুণ্ডের ফকিরহাট কালুশাহ এলাকার মো. সামসুর ছেলে। রোহানের বাড়িও একই এলাকায়। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বায়েজিদ লিংক রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রাইভেট কার চাপা দিলে টিটু ও রোহান নামে দুজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক টিটুকে মৃত ঘোষণা করেন। রোহান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’ 

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

আ.লীগ নেতা শামীম হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার

মিরসরাইয়ে প্রকাশ্যে হরিণ জবাই, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ