হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্বশুরবাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বজনদের হত্যার অভিযোগ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুরবাড়ি থেকে লিজা আকতার ঊর্মি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর হাত ও পা বাঁধা ছিল। ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। গৃহবধূর স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বহর তালুকদারপাড়ায় এ ঘটনা ঘটে। লিজা ওই এলাকার প্রবাসী জাবেদ হোসেন মুন্নার স্ত্রী। 

লিজা আকতারের মা খতিজা বেগম বালি বলেন, ‘আমার একটা মাত্র মেয়ে। তার স্বামী প্রবাসে থাকে। শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকত লিজা। আমার মেয়েটা ঘরে কাজকর্ম করত। মেয়েটাকে হাত-বেঁধে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।’ 

লিজার মামা আবুল কাশেম বলেন, ‘সকালে খবর পেয়ে লিজার শ্বশুরবাড়িতে গিয়ে দেখি দরজা খোলা, ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলছিল গলায় কাপড় প্যাঁচানো লিজার মরদেহ। হাত, পা ছিল ওড়না দিয়ে বাঁধা।’ 

শাকপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়ার মো. ইউনূসের মেয়ে লিজা। গত দুই বছর আগে লিজার সঙ্গে একই ইউনিয়নের প্রবাসী জাবেদ হোসেন মুন্নার বিয়ে হয়। 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা