হোম > সারা দেশ > চট্টগ্রাম

গোসলের ভিডিও ধারণ করে নারীকে জিম্মি, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়ায় গোপনে গোসলের ছবি ও ভিডিও ধারণ করে নারীকে জিম্মি করার অভিযোগে আবু সুফিয়ান জুয়েল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন। এর আগে গত সোমবার রাতে লালখান বাজার থেকে তাঁকে আটক করা হয়।

আসিফ মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘আবু সুফিয়ান জুয়েল চন্দনাইশ উপজেলার বাসিন্দা। ওই নারী তাঁর দূরসম্পর্কের আত্মীয়। বাড়িতে বেড়াতে গিয়ে তিনি ওই নারীর গোসলের ছবি ও ভিডিও ধারণ করেন। পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ওই নারীর কাছে টাকা দাবি করেন। এভাবে হুমকি দিয়ে তিনি ওই নারীর কাছ থেকে সব মিলিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নেন।

আসিফ মহিউদ্দীন আরও বলেন, ‘একপর্যায়ে সুফিয়ান ওই নারীকে একই ভয় দেখিয়ে কুপ্রস্তাব দিতে শুরু করেন। এরপর বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরির পাশাপাশি সিএমপির কাউন্টার টেররিজম বিভাগের কাছে অভিযোগ করেন ওই নারী। বিষয়টির ছায়া অনুসন্ধান করে লালখান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

৫ ঘণ্টার ব্যবধানে ফটিকছড়িতে আবারও সড়ক দুর্ঘটনা, এবার নিহত যুবক

চট্টগ্রামে হোটেলের কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, দাম্পত্যকলহে আত্মহত্যা সন্দেহ

আনোয়ারায় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের এক মাস পর আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল দম্পতির মরদেহ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীদের মিছিল

শাহ আমানত বিমানবন্দরে ৩৪ লাখ টাকার সিগারেট জব্দ

ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিআরটিসি বাস

সীতাকুণ্ডে বাস-ট্রাক-মাইক্রোবাস-অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষ: নারী নিহত, আহত ২৫

কর্ণফুলী নদী থেকে বিপুল পরিমাণ কয়লা, গম, স্ক্র্যাপসহ নৌকা জব্দ

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত