হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চার মাস আগে বন্ধ হওয়া হাসপাতালে গভীর রাতে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে ওই হাসপাতালের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর রাত পৌনে ১টার দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ‘ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। ক্লিনিকটি বন্ধ থাকায় সেখানে কেউ ছিল না। নিচতলায় কয়েকটি সিলিন্ডার দেখা গেছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

উল্লেখ্য, হাসপাতাল পরিচালনার সংশ্লিষ্ট নথিপত্র না থাকায় গত ২৬ জুন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে হাসপাতালটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, হাসপাতালটি পরিদর্শনের পর নথিপত্র হালনাগাদের জন্য সময় দেওয়া হলেও কর্তৃপক্ষ তা করেনি। ফলে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক