হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাকরি শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে কাটা পড়ে মো. সালাউদ্দিন (৫৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সালাউদ্দিন ফৌজদারহাট এলাকার মৃত লেদু মিয়ার ছেলে। সে সীমা স্টিল নামক স্থানীয় একটি রড তৈরির কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রেন ফৌজদারহাট রেললাইন এলাকা অতিক্রমকালে অসাবধানতাবশত সালাউদ্দিন ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফৌজদারহাট জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান আলী। তিনি বলেন, ঢাকামুখী আপ লাইনে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। বিষয়টি তাঁরা জানার পর দুর্ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তাঁর আগেই এলাকাবাসী লাশটি নিয়ে যায়। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ