হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় বিএনপির সম্ভাব্য প্রার্থী শাহনেওয়াজ, মাঠে ফিরেই আলোচনায়

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

পথসভায় বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘদিন ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকলেও ঈদুল আজহার পর নিজ এলাকায় সরব উপস্থিতি দেখিয়েছেন সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ। কোনো ধরনের প্রচার বা পূর্বপ্রস্তুতি ছাড়াই স্থানীয় বাজারগুলোতে তার পথসভাগুলো পরিণত হয়েছে জনসমাবেশে-যা তাকে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় এনেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজের বাড়ি হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে। বাবা মাওলানা আবদুল হাই ছিলেন দুবারের ইউপি চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।

তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও এবার মাঠপর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। প্রতিদিন বিকেলে গ্রাম-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। গত সপ্তাহে জাহাজমারা সেন্টার বাজার, সোনাদিয়া মাইজদী বাজার ও চরকিং ভৈরব বাজারে অনুষ্ঠিত তার পথসভাগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

সাথে থাকা সৈকত নামের একজন জানান, কোথাও পূর্বনির্ধারিত কোনো আয়োজন ছিল না। বাজারে শাহনেওয়াজের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষ জড়ো হয়ে পথসভায় রূপ নেয়। পরে তিনি নিজেই উচ্চমঞ্চে উঠে বক্তব্য দেন।

শাহনেওয়াজ বলেন, “হাতিয়ার মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি এই দ্বীপের সন্তান। তাই এখানকার প্রতিনিধিত্ব করতে চাই। রাজনীতিতে বহুদিনের অভিজ্ঞতা রয়েছে, এখন সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর। দলের মনোনয়ন পেতে চেষ্টা করব।”

পথসভায় বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ। ছবি: আজকের পত্রিকা

তিনি জানান, উপজেলা পর্যায়ের কোনো গ্রুপিংয়ে জড়াতে চান না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও তিনজন প্রার্থী মাঠে রয়েছেন—সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব।

‘মুরগি চোর’ বলা নিয়ে সালিস, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার হিড়িক, এক্সকাভেটর জব্দ

চট্টগ্রামে ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাত বাড়লেই বাড়ছে ভোগান্তি

জব্বারের বলীখেলায় চাঁদাবাজি ও জুয়া চলবে না: সিএমপি

প্রায় দেড় লাখ টন জ্বালানি নিয়ে ৪ জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে কারখানার নিরাপত্তা কর্মকর্তার কারাদণ্ড

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১