হোম > সারা দেশ > কক্সবাজার

সন্ত্রাসীদের গুলিতে মহেশখালীতে প্রতিবন্ধী নারীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালী সন্ত্রাসীদের গুলিতে ফরিদা ইয়াসমিন (৩৩) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদা ইয়াসমিন ওই এলাকার ছৈয়দ আহমদের মেয়ে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের বুকের বাঁ পাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। আজ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বাসিন্দা ফরিদুল আলমের বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা গুলি করলে তার ছোট বোন ফরিদা ইয়াসমিন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশ রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ