হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় গ্যাসের পাইপ লাইন ছিদ্র হয়ে আগুন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ওয়াসা প্রকল্পের কাজ করার সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি লাইন ছিদ্র হয়ে আগুন ধরে যায়। আজ সোমবার বিকেলে পাঁচটার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মিলিটারি পুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আগুন দ্রুত সড়কে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থলে ছুটে যায়। সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম ওয়াসার অধীনে বেশ কিছু দিন ধরে ভান্ডালজুড়ি ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ চলছে। এ কাজের জন্য একটি পাইপ ওয়েল্ডিং করার সময় পটিয়া উপজেলার মিলিটারি পুল এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি গ্যাস পাইপ লাইন ছিদ্র হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। 

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস পাইপ লাইন ছিদ্র হয়ে সড়কে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’ 

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি