হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ইব্রাহীম হোসেন রাফাত (৯) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে নগরের বায়েজিদ থানার শেরে বাংলা টাওয়ারের পাশের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের আগে কক্ষটির ভেতর থেকে দরজা আটকানো ছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইব্রাহীম হোসেন রাফাত ওই এলাকার জাকির হোসেনের ছেলে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

এ নিয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির ভাষ্য অনুযায়ী, বাসার শয়নকক্ষে শিশুটি গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলছিল এবং কক্ষটি ভিতর থেকে আটকানো ছিল। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের