হোম > সারা দেশ > চাঁদপুর

সেমাই খেয়ে অচেতন, হাসপাতালে একই পরিবারের শিশুসহ ৮

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় সেমাই খেয়ে একই পরিবারের শিশুসহ আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অসুস্থরা হলেন আবরাহাম (৩), নূর নবী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩০)। বাকি দুজনের নাম জানা যায়নি। 

তাঁরা সবাই চাঁদপুর শহরের পুরানবাজার মধ্য শ্রীরামদী শাহজাহান মাতব্বর বাড়ির বাসিন্দা।

হাসপাতালে আসা অসুস্থদের স্বজনেরা জানান, সকালে সবাই সেমাই খেয়ে একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুশান্ত সাহা বলেন, ‘অসুস্থ তিনজনকে ঢাকায় রেফার করা হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ