হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কালাকচুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন জেলা সদরের রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী রাজিয়া বেগম (৬৫) এবং তাঁর পাঁচ বছরের নাতি ইসমাইল হোসেন।

জানা গেছে, মহাসড়কের কালাকচুয়া এলাকায় প্রাইভেট কার থেকে নেমে নাতিকে নিয়ে তার দাদি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস তাঁদের চাপা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার আজকের পত্রিকাকে বলেন, হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১