হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে যৌথ অভিযানে ৫টি তক্ষক উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি তক্ষক উদ্ধার করা হয়েছে। আজ বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

এ সময় মো. মাসুদ (৩৫) নামে একজনকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে উদ্ধার করা তক্ষক বন বিভাগের সহযোগিতায় করেরহাট রিজার্ভ ফরেস্ট এলাকায় অবমুক্ত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, যেকোনো মূল্যে বন্যপ্রাণী রক্ষা করতে হবে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর অধীন মীরসরাই এ অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে সহকারী বন সংরক্ষক মো. হারুন অর রশিদ ও জোরারগঞ্জ থানা-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা