হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের গুচ্ছগ্রাম ৩০ নম্বর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। 

মৃত সাইফুউদ্দীন (৩২) উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা ইউসুফ নবী বাড়ির পাশে শায়ের আহমেদের ছেলে। 

এলাকাবাসীর জানায়, স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনায় প্রায় ঝামেলা চলছিল সাইফুউদ্দীনের। এর জেরে তাঁর স্ত্রী রাউজান বাবার বাড়ি চলে যান। তাঁদের মধ্যে একটি মামলাও চলমান। সাইফুউদ্দীন ছিলেন পেশায় দিনমজুর। স্ত্রী চলে যাওয়ার পর থেকে বাড়িতে একা থাকতেন তিনি। 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে সাইফুউদ্দীন ঝুলন্ত অবস্থায় ছিলেন। আমরা জরুরি সেবায় ফোন পেয়ে পুলিশের একটি টিম পাঠাই। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা