হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে পাঁঠাসহ ভারতীয় যুবক আটক

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

পানছড়িতে পাঁঠাসহ ভারতীয় যুবক আটক। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির পানছড়িতে দুটি পাঁঠাসহ এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। আজ বৃহস্পতিবার উপজেলার সীমান্ত এলাকার লোগাং বাজার থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শ্রী জেমোসিং ত্রিপুরা (৪৫), তিনি ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার দেশরাইপাড়ার মৃত বিক্রম ত্রিপুরার ছেলে।

সূত্র জানায়, আজ উপজেলার সীমান্ত এলাকার লোগাং বাজার থেকে ক্রয় করে নিয়ে যাওয়ার সময় ৩ বিজিবির বৌদ্ধমনিপাড়া বিওপির টহল দল দুটি পাঁঠাসহ এক ভারতীয় অনুপ্রবেশকারী শ্রী জেমোসিং ত্রিপুরাকে আটক করে। সন্ধ্যায় বৌদ্ধমনিপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীমের নেতৃত্বে আটক ব্যক্তিকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনি প্রক্রিয়া চলমান। তাঁকে আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ