হোম > সারা দেশ > চাঁদপুর

ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ উপজেলার ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

চাঁদপুর-চট্টগ্রামে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেসের ট্রেনে ছাদে ছিল দেলোয়ার। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

স্থানীয় বাসিন্দা মহীন উদ্দিন ও সাদ্দাম হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল। ছাদে অন্য যাত্রীর সঙ্গে ছিল দেলোয়ার। কোনোভাবে ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে যায়। 

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করার জন্য ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার কার্যক্রম শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ