হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের সেই ডায়াবেটিক হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের খুলশীর সেই ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে হাসপাতালে মেয়াদহীন ওষুধ-ইনজেকশন বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এমনকি অনুমোদন ছাড়া বিদেশি ইনজেকশন বিক্রি করছিল হাসপাতালটি। এসব অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক মো. দিদার হোসেন ও মো. আনিছুর রহমান।

আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ডায়াবেটিক হাসপাতালে মেয়াদহীন ওষুধ বিক্রি করছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালানো হয়। আমরা কয়েকটি ফার্মেসিতে মেয়াদহীন ওষুধ-ইনজেকশন এবং অনুমোদনহীন বিদেশি ইনজেকশন বিক্রি করার প্রমাণ পেয়েছি। এ জন্য হাসপাতালটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।’ 

এদিন খুলশী থানা এলাকায় হেলথ কেয়ার ডায়াগনস্টিককে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভুয়া রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান আনিছুর রহমান।

গত ৫ অক্টোবর আজকের পত্রিকায় ‘হাসপাতালের মা-বাপ আমি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। এর আগে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বজনদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তাঁরা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ