হোম > সারা দেশ > চট্টগ্রাম

এসএ গ্রুপের এমডিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মার্কেন্টাইল ব্যাংকের সাবেক পরিচালক ও এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান আজ মঙ্গলবার এই আদেশ দেন।

একই সঙ্গে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপিকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আদেশ দিয়েছেন। বিবাদীদের কাছে অগ্রণী ব্যাংকের পাওনা ১১২ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা ৯২ পয়সা। এই টাকা আদায়ে তাঁদের বিরুদ্ধে দেশত্যাগে এই নিষেধাজ্ঞা দেওয়া হল।

অগ্রণী ব্যাংকের পক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট অছিয়র রহমান আজকের পত্রিকাকে বলেন, ব্যাংকের ১১২ কোটি টাকা আদায়ে আমরা বিবাদীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করি। শুনানি শেষে আদালতের বিচারক বিবাদীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

আদালতের তথ্যমতে, বিবাদীদের কাছ থেকে পাওনা আদায়ে গত বছরের ২২ নভেম্বর ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। এর আগে ২০১৩ সালে উল্লেখিত ঋণ আদায়ে মামলা দায়ের করা হয়।

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী