হোম > সারা দেশ > চট্টগ্রাম

সোনাইমুড়ীতে ঈদ উপহার পেল শতাধিক শিশু শিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি

সোনাইমুড়ীতে শতাধিক শিক্ষার্থীর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

‘সবার জন্য ঈদ’ স্লোগান সামনে রেখে ঈদের আনন্দ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুল ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। প্রতিটি উপহার বাক্সে ছিল শিশুখাদ্যসহ ১৩ ধরনের উপকরণ।

আজ বুধবার সকালে সোনাইমুড়ীর কৌশল্যারবাগ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ার্ক ফর এডুকেশন’ ও ‘মানবিক সোনাইমুড়ী’র যৌথ আয়োজনে এবং প্রাণ গ্রুপের সহযোগিতায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

‘ওয়ার্ক ফর এডুকেশন’-এর প্রধান পরামর্শক মুজাহিদুল ইসলাম সাকিফ বলেন, ‘শিক্ষিত ও স্বনির্ভর জাতি গড়তে হলে শৈশব থেকেই সন্তানদের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ তৈরি করতে হবে। শিশুদের মনে দেশপ্রেম ও মানবিকতার বীজ বপন করতে হবে, কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুন্দর পৃথিবী গড়তে হলে তাদের জন্য আনন্দময় শৈশব নিশ্চিত করা প্রয়োজন। আমাদের সংগঠন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২