হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদায় ডিম ছাড়ছে মা মাছ

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি

ফাইল ছবি

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে ডিম ছাড়ছে মা মাছ। হালদায় মা মাছ ডিম ছাড়ার তথ্যটি আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর।

জানা গেছে, গড়দোয়ারা ইউনিয়ন নয়াহাট এলাকার কিছু অংশে সামান্য পরিমাণে ডিম ছাড়ে মা মাছ। নয়ারহাট কুম এলাকায় ডিম সংগ্রহকারীরা সামান্য ডিম সংগ্রহ করেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়।

মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পানি বাড়ে। আর এতে মা মাছ ডিম ছাড়ে।

ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর জানান, দুপুরের দিকে হালদা নদীতে কয়েকটি নৌকায় কিছু নমুনা ডিম পাওয়ার সংবাদ পেয়েছি। নদীতে শতাধিক নৌকা ডিম সংগ্রহ করার জন্য অপেক্ষায় আছে।

কামাল উদ্দিন আরও বলেন, গত কয়েক দিন ধরে সন্ধ্যা ও রাতে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। তা ছাড়া গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দমকা হাওয়া, বজ্রসহ প্রবল বর্ষণ হওয়ায় হালদা নদীর পানি বেড়েছে।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, এখন মা মাছ ডিম ছাড়ার উপযুক্ত সময়। বৃষ্টি থাকলে আজ বা কাল হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে পারে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন