হোম > সারা দেশ > চট্টগ্রাম

লংগদুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে শরীফ মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শরিফ মিয়া ওই এলাকার মৃত দিন ইসলামের ছেলে। 

শরীফের বড় বোন হাসিনা আক্তার বলেন, ‘শরিফ মানসিক ভারসাম্যহীন  ছিল। তারাবি নামাজ পড়ে ভাইকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাইনি। এ সময় ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পাই। পরে পাশে রুমের টিনের ফাঁকা দিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সে। আশপাশের লোকজনকে ডাকাডাকি করে বাইরে থেকে অনেক চেষ্টায় দরজা খুলি। ততক্ষণে সে মারা যায়। লংগদু থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।’ 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশীদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটির মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড