হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নুরুল কাদের চৌধুরী নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে জেলা সদরের হাসপাতাল সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

বিকেলের দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে মানিকছড়িতেই মৃত্যু হয়। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত মোটরসাইকেল আরোহী নুরুল কাদেরকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ওসি বলেন, দুর্ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক পলাতক রয়েছে। তবে ট্রাক্টর জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ