হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় কাস্টমসের ৫ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আজ রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফখরুল আলম। 

ফখরুল আলম বলেন, ‘আমরা কাস্টমস থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছি। এটা শুধু কাস্টমস এককভাবে করবে।’ 

কাস্টমস কর্মকর্তা বলেন, এই ডিপোতে শুধু আমদানি ও রপ্তানিপণ্য ছিল। আমদানি যে পণ্য আছে, সেটি ক্ষয়ক্ষতি হলে কাস্টমস আইনে সেটির শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ আছে। সুতরাং পর্যালোচনা করে সেটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

কাস্টমস কর্মকর্তা বলেন, ‘এ ঘটনা কীভাবে সংঘটিত হয়েছে তার কারণ উদ্‌ঘাটনে কাস্টমস, বন্দর ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে আরও একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে সদস্য হিসেবে কাস্টমসের একজন সিনিয়র ডেপুটি কমিশনারকে দিয়েছি। তাঁরা যখন সম্মিলিতভাবে রিপোর্টগুলো দেবেন, সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে আমরা আইনগতভাবে সিদ্ধান্ত নেব।’ 

ফখরুল আলম বলেন, ‘সাত দিনের মধ্যে কাস্টমসের কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। অন্য কমিটিও এমন সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। এটা দ্রুতই নিষ্পত্তি হবে।’ তবে ডিপোতে কতগুলো কনটেইনার ছিল তা জানাতে পারেননি এই কর্মকর্তা। 

ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভা, কয়েকজনকে আটক

‘প্রতিহিংসামূলক রাজনীতির কারণে জিয়া স্মৃতি জাদুঘর ক্ষতিগ্রস্ত, দ্রুত সংস্কার করা হবে’

পরিবেশ দিবস আজ: দূষণে নীল হালদা-কর্ণফুলী

হামের উপসর্গ: ১২ দিনে যমজ ছেলে হারানোর কান্না

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা, অপসারিত আবুল মনছুর

অনুমতি ছাড়াই চট্টগ্রামে খেলার মাঠে যুবদল নেতাদের ‘ঈদ আনন্দ মেলা’, বন্ধের উদ্যোগ প্রশাসনের

৫০ কোটি টাকার বিপিসি ভবনে ফাটল, পুটিং দিয়ে ফাটল ঢাকার চেষ্টা

ফটিকছড়িতে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৯

চট্টগ্রামে চিকিৎসককে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে চোরাচালানের সময় তিন টন কয়লাসহ দুটি বোট জব্দ