হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ত্রাসী সাজ্জাদ আলীর সহযোগী সাদ্দাম জঙ্গল সলিমপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সেকেন্ড ইন কমান্ড সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’কে জঙ্গল সলিমপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার বিকেলে সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেন।

এই ঘটনায় শনিবার র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সাদ্দাম হোসেন ওরফে গলাকাটা বাচার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে চট্টগ্রাম মহানগর ও জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় মানুষ আতঙ্কে ছিল। সীতাকুণ্ডের দক্ষিণ জঙ্গল সলিমপুর এলাকায় তাঁর অবস্থানের সংবাদ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে একটি মামলায় পাঁচলাইশ থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেছেন, গলাকাটা বাচা মূলত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী। তিনি সাজ্জাদ বাহিনীর বর্তমানে সেকেন্ড ইন কমান্ড হিসেবে রয়েছেন। সিডিএমএস পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ ও সীতাকুন্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ৭টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

মালয়েশিয়া থেকে নিয়ে আসা ৩৪ হাজার টন ডিজেল খালাস শুরু

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত তারেকের দাফন চট্টগ্রামে সম্পন্ন

ডিজেল ও গ্যাস সিলিন্ডার মিয়ানমারে পাচারকালে রোহিঙ্গাসহ আটক ১২

চট্টগ্রামে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ, আটক ১

ঘাটে ফেরি নেই, তবু এগোচ্ছিল নদীতে তলিয়ে যাওয়া ট্রাকটি

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

দরপত্র ছাড়াই ৩ বছর ধরে চলছে আইসিডি

এবার চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল ট্রাক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চট্টগ্রাম পুলিশের ‘সম্পদশালী’ সাবেক এডিসি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা