হোম > সারা দেশ > চট্টগ্রাম

গৃহস্থালি পণ্যের নামে বন্দরে কন্টেইনারভর্তি বিদেশি সিগারেট, ৯ কোটি টাকার শুল্ক ফাঁকি

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে জব্দ করা সিগারেট। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনার আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কনটেইনারে ৭৪০ কার্টনে ৭৪ লাখ শলাকা সিগারেট পাওয়া গেছে। আজ রোববার (১ ডিসেম্বর) বিকেলে এই চালানটি আটক করে কাস্টমস হাউসের এআইআর টিম।

কাস্টমস সূত্র জানায়, গৃহস্থালি পণ্যের ঘোষণা দিয়ে থাইল্যান্ড থেকে সিগারেটের এই চালান আমদানি করা হয়। পাবনার ঈশ্বরদীর ইপিজেড-ভিত্তিক প্রতিষ্ঠান ‘খিয়াটি ল্যাদার ইনোভেশন বিডি লিমিটেড’ এই চালান আমদানি করে। মিথ্যা ঘোষণার তথ্য পেয়ে কাস্টমস হাউস শতভাগ কায়িক পরীক্ষা চালিয়ে সিগারেটগুলো জব্দ করে। উদ্ধার হওয়া সিগারেট সংযুক্ত আরব আমিরাতে তৈরি।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন জানান, চালানটির শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক দেড় কোটি টাকা এবং এর বিপরীতে প্রায় ৯ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা করা হয়। মিথ্যা ঘোষণার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কাস্টমস আইন, ২০২৩ এবং অন্যান্য প্রচলিত আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ জুন কাস্টমসের এআইআর টিম মিথ্যা ঘোষণায় আমদানি করা ৫০ লাখ শলাকা সিগারেট এবং ৫ সেপ্টেম্বর ১১ হাজার ৬৭৬ লিটার মদ আটক করেছিল।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ