হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতের ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সরকারি জায়গা দখল করে তৈরি করা ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার বিকেলে শহরের সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট মোড়ের এসব স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান। তিনি আজকের পত্রিকাকে বলেন, হোটেল-মোটেল জোনে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করা ২৭টি প্লট শর্ত ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এসব প্লটের মধ্যে প্রধান সড়ক-লাগোয়া কয়েকটি প্লটের জায়গা দখল করে বেশ কয়েকটি স্থাপনা গড়ে তোলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি খাবার রেস্তোরাঁ, পাঁচটি মুদিদোকান, সাতটি ছোট-বড় বিভিন্ন দোকান এবং পাঁচটি বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন কার্যালয় উচ্ছেদ করা হয়। শহরে সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ