হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এলেন আহত এক ব্যক্তি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে আহত অবস্থায় ভেসে এলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিচের কর্মীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।

ধারণা করা হচ্ছে, তিনি মাছ ধরার কোনো ট্রলারে জলদস্যুর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।

তাঁর বয়স ৫০ বছরের মতো। হাতের আঙুল ও বাহুতে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাম মোহাম্মদ আলী। চট্টগ্রামের রাউজানে তাঁর বাড়ি বলে জানিয়েছেন ওই ব্যক্তি। 

জেলা প্রশাসনের বিচের কর্মী বেলাল হোসেন বলেন, ‘সৈকতে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করা হয়। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। যা বলছেন, তা-ও অসংলগ্ন।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ