হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২  

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন মোসাম্মাত শাহীদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)। আহতরা হলেন আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকা মনি (৩) ও আবুল কালাম (৫২)।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে পটিয়া উপজেলার বোর্ড অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়াগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় হানিফ পরিবহনের বাসটির। সংঘর্ষে সড়ক থেকে ছিটকে পড়ে বাস দুটি। একটি পড়ে যায় পাশের খাদে, অপরটি পাশের কৃষিজমিতে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক।

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি