হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে পড়ল ৩০ ফুট গভীর খাদে

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি 

জিপ গাড়ি উল্টে সড়ক থেকে ৩০ ফুট নিচে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি (চাঁদের গাড়ি) উল্টে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে সাজেকের হাউস পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার। তিনি জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকেরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আহত পর্যটকেরা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন। সাজেক ভ্রমন শেষে খাগড়াছড়ি ঘুরে আজকে রাতেই তাদের বাড়ি ফেরার কথা ছিল। জিপ গাড়িটি উল্টে সড়ক থেকে ৩০ ফুট নিচে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হয়।

আহতের কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল।

জিপ গাড়ি উল্টে আহত পর্যটকেরা। ছবি: আজকের পত্রিকা

ওসি আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রিপল বাপ্পি চাকমা বলেন, ‘সাজেক থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ১০ জন আমাদের হাসপাতালে এসেছে। তাদের মধ্যে উজ্জ্বলকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড