হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের ২১ জায়গাকে ‘নো হর্ন স্পট’ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ২১ জায়গাকে ‘নো হর্ন স্পট’ ঘোষণার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এই দাবি জানায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। একই মানববন্ধনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধেরও দাবি জানানো হয়। 

বিএইচআরএফ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জিয়া হাবীব আহ্সানের সভাপতিত্বে ও মাহামুদুর রহমান শাওনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রবীণ মানবাধিকার কর্মী সুনীল কুমার সরকার, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, বিএইচআরএফের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব আহ্সান হাবীব, বাংলাদেশের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হারুন, মানবাধিকার নেতা গোলাম মাওলা মুরাদ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা শব্দ সন্ত্রাস বন্ধের পাশাপাশি চট্টগ্রামের টাইগারপাস, বাটালি হিল, জিলাপি পাহাড়, কোর্ট হিল এলাকা, সিআরবি, ডিসি হিল, সার্সন রোড, জাম্বুরি মাঠ, ফয়’স লেক, বায়েজিদ লিংক রোড, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এলাকা, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা, ঝাউতলা, নাসিরাবাদ সরকারি বালিকা বিদ্যালয়, গোলপাহাড়, প্রবর্তক, চট্টেশ্বরী, মেহেদীবাগ, ওআর নিজাম রোড, এমএম আলী রোড, কে বি ফজলুল কাদের সড়ক এলাকাকে হর্নমুক্ত ‘নীরব এলাকা’ ঘোষণার দাবি জানান। 

বক্তারা বলেন, ‘এই ২১ এলাকাজুড়ে অনেকগুলো হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব এলাকার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় প্রয়োজন রয়েছে। এসব এলাকাকে তাই প্রতিবেশ সংকটাপন্ন এলাকাও ঘোষণা করতে হবে।’ 

মানববন্ধনে হাইড্রোলিক হর্ন বিরোধী আন্দোলনে একক ভূমিকার জন্য সুজন বড়ুয়াকে মানবাধিকার পদক দেওয়া হয়। 

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ