হোম > সারা দেশ > কক্সবাজার

বিদ্যুতায়িত হয়ে চকরিয়ায় যুবকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতায়িত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লামার ফাইতং এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃত যুবকের নাম ফাহিম ইসলাম (২৪)। তিনি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দ্বীপকুল গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

ফাহিমের বড় ভাই সাইফ মোহাম্মদ ফারুক বলেন, ‘ফাহিম পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি বিদ্যুতের কাজ করতেন। শনিবার সন্ধ্যায় স্থানীয় একজন ইলেকট্রিক মিস্ত্রি ফাহিমকে নিয়ে লামার ফাইতংয়ে যায়। সেখানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত মারা যায় ফাহিম।’ 

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বলেন, ‘ফাহিম এলাকায় ব্যবসা করতেন। ফাইতংয়ে বিদ্যুতের কাজ করতে গিয়ে মারা গেছে। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ