হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় শ্রমিকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় মো. নুরুন নবী (৫২) নামের তেল ডিপোর এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের সাংগু অক্সিজেন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার বক্তামুন্সি সমাপুর এলাকার বজলুর রহমানের ছেলে।

পুলিশের ধারণা, গতকাল বুধবার গভীর রাতে ডিপোর কক্ষের ভেতরে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নুর মোহাম্মদ নামে ডিপোর এক শ্রমিককে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতের ছেলে মোহাম্মদ আজাদ বলেন, গতকাল বুধবার গভীর রাতে নিজ কক্ষে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় তাঁর বাবার লাশ পড়ে রয়েছে বলে ডিপোর শ্রমিক নূর মোহাম্মদ তাঁদের জানান। পরে খবর দিলে সীতাকুণ্ড থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, উদ্ধার করা লাশের গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল। তা ছাড়া মাথায় ছিল গভীর আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আবু সাঈদ আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আজাদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ