হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমসের ৭৪ গাড়ির স্ক্র্যাপ নিলামে উঠছে বুধবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে ১০-১৫ বছর ধরে অরক্ষিত অবস্থায় থাকা শতকোটি টাকার ৭৪টি আমদানি করা গাড়ি খালাস না করায়, সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কাস্টমস কর্তৃপক্ষ একাধিকবার গণবিজ্ঞপ্তি জারি করলেও কোনো আমদানিকারক সাড়া দেননি। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে গাড়িগুলো মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গাড়ি ধ্বংসের পর এসবের স্ক্র্যাপ বিক্রি করা হবে।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) পরীক্ষার পর এসব গাড়ি ধ্বংসের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে ২০২৩ সালের জুনে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ৭৪টি গাড়ি কেটে স্ক্র্যাপ করে এবং লোহার স্ক্র্যাপ নিলামের উদ্যোগ নেয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার (নিলাম) মো. সাকিব হাসান বলেন, আগামীকাল বুধবার প্রকাশ্যে নিলামের মাধ্যমে এসব স্ক্র্যাপ লোহা বিক্রি করা হবে। প্রতিটন স্ক্র্যাপ লোহার সংরক্ষিত মূল্য ৫৩ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারণ করেছে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন