হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে পোশাক শ্রমিক বহনকারী বাস পুকুরে, আহত ৫ 

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পাঁচজন আহত হয়েছে। আজ রোববার ভোর ৬টার দিকে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড কুয়াইশ ভরাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরের কালুরঘাট শিল্প এলাকায় আজিম গ্রুপের অ্যাভেঞ্জার টেক্সটাইল লিমিটেডের পোশাক শ্রমিক বহনকারী একটি বাস (চট্টমেট্রো জ ০৫-০১৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে ভরাপুকুর এলাকায় সেতুবন্ধন ক্লাবের পাশে একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসে থাকা পাঁচ গার্মেন্টস কর্মী গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় কালুরঘাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। 

এ ব্যাপারে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী বলেন, ‘পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা হয়নি। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন