হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশ প্রহরায় উন্নয়নের ব্যানার টানালেন যুবলীগ নেতা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রীর ছবি সংবলিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যানার-ফেস্টুন লাগাতে গিয়ে প্রহৃত হয়েছেন এক যুবলীগ নেতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের প্রহরায় তা টানানো হয়। আজ বৃহস্পতিবার বিকেল উপজেলার কুসুমপুরা হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রহৃত যুবলীগ নামর নাম তৌহিদুল আলম জুয়েল। তিনি কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমের ভাইপো। 

এ বিষয়ে কালারপোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারী কাউকে পায়নি। আমাদের উপস্থিতিতে তাঁরা এলাকায় ব্যানার-ফেস্টুন লাগাচ্ছেন।’ 

যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম নিয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতা বদিউল আলমের ছাপানো ব্যানার-ফেস্টুন লাগাতে গেলে বিকেলে স্থানীয় এজাজ চৌধুরীর নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেল এসে আমাকে চড়-থাপ্পড় দেয় এবং এলাকা ত্যাগ করতে বলে। এ সময় স্থানীয়রা আমাকে তাদের হাত থেকে উদ্ধার করেন।’ এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান। 

এ ব্যাপারে অভিযুক্ত এজাজ চৌধুরীর মোবাইলে ফোনে কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে গত ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় এজাজ চৌধুরীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি