হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্থানীয় দুপক্ষের বিরোধের বলি ছাত্রদলের কর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিহত ছাত্রদলের কর্মী মোহাম্মদ আরিফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় দুপক্ষের বিরোধের জেরে গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মী মোহাম্মদ আরিফ (১৫) তিন দিন পর মারা গেছে। আজ বুধবার (১১ জুন) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান গুলিবিদ্ধ আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফ হাটহাজারী উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ইউনিয়নের সন্দ্বীপ কলোনি এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। সে সন্দীপ কলোনি ইউনিট ছাত্রদলের কর্মী ছিল বলে জানা গেছে।

আরিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার সন্দ্বীপ কলোনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ভুট্টো সুমন’ ও ‘সাখাওয়াত’ নামের দুই ব্যক্তির পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে রোববার (৮ জুন) একদল অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশায় করে সন্দীপ কলোনিতে এসে সাখাওয়াতকে খুঁজতে ছিল। তখন স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে অটোরিকশাটিকে ধাওয়া দিলে এর আরোহী অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় কয়েকটি গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয় আরিফ। পরে তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে আরিফের মৃত্যু হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ