হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, তরুণীর অবস্থা আশঙ্কাজনক

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণের পর হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শাহাদাত (২৫) কে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৭। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাদাত উপজেলার কচুয়াই ইউনিয়নের নুরুল আলমের ছেলে।

জানা যায়, গত ১০ জুলাই উপজেলার গোয়াতলি গ্রামে কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন এক তরুণীকে (২১) দিনব্যাপী ধর্ষণ করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণীকে হত্যার জন্য ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকার কয়েকজন লোক একটি ঝোপঝাড়ের মধ্যে ওই তরুণীর নাড়িভুঁড়ি বের করা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরদিনই ওই তরুণীর ভাই বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

অপরদিকে, ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

র‍্যাব-৭ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঘটনার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শাহাদাত হোসেন উপজেলার মনসা বাদামতল এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টায় র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় যায় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন র‍্যাব।  

র‍্যাব-৭ আরও জানান, গ্রেপ্তারকৃত শাহাদাতকে পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সপ্তাহখানেক পর গৃহবধূর সন্তান প্রসবের কথা, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআরবি সদস্যরা, গ্রেপ্তার ৫

চুয়েটে শিক্ষার্থীদের খোলাচিঠি, ভিসির সঙ্গে ‘অসহযোগিতায়’ সব পক্ষ

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার সোনার চুড়িসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

মেয়রের মেয়াদ শেষের বিতর্কের মধ্যে চসিকের প্রশাসক হলেন শাহাদাত

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস