হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জেলে পল্লিতে আগুন, ৪ কোটি টাকার ক্ষতি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় জেলে পল্লিতে অগ্নিকাণ্ডে ৪৬টি ছোট–বড় বসত ঘর পুড়ে গেছে। আজ সোমবার উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের উজান মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত জেলেরা। 

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা দেড়টার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা দেড়টার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৪৬টি ছোট–বড় ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘরগুলোতে জেলেদের ট্রলারের তেল আর জাল থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। পাশাপাশি বাতাসের কারণে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।’

চট্টগ্রামে পণ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

মেরিন ড্রাইভসহ পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনা হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

পতেঙ্গায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৯

চট্টগ্রামে ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা, সাবেক কর্মচারী আটক

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

জনগণের ৭০ শতাংশ রায়কে বিএনপি সরকারের অবজ্ঞার ফল শুভ হবে না: জামায়াত নেতা

চট্টগ্রামের হিজড়াখালে মিলল যুবকের লাশ

কর্ণফুলীতে বালুবোঝাই ট্রাকচাপায় বৃদ্ধা নিহত