হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সন্ত্রাসীর আস্তানায় ‘টর্চার সেলের’ সন্ধান, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জব্দ করা বিভিন্ন সামগ্রী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দারহাটে একটি আস্তানায় অভিযান চালিয়ে ‘দুর্ধর্ষ এক সন্ত্রাসী’সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, এ সময় একটি গোপন টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং টর্চার সেলে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

সোমবার রাত ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মাছের বাজারে একটি ভবনের তৃতীয় তলায় এ অভিযান চালায় পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাত সাড়ে ১১টা নাগাদ অভিযান শেষে ওসি বলেন, অভিযানে গোলাবারুদসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখানে একটি গোপন টর্চার সেল পাওয়া গেছে। যেখানে বিভিন্নজনকে ধরে এনে নির্যাতন করত। অভিযানে ওই টর্চার সেলের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশ থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী বোরহানউদ্দিনসহ দশজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুর ১২টায় সিএমপি উপকমিশনার আমিরুল ইসলাম এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি: প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে লুটপাট

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য

তিন মাস পর ডেরায় ফিরল হাতি, এসেই চালাল তাণ্ডব

পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি, যাওয়ার পথে মুয়াজ্জিনকে মারধর

বিয়ের দাবিতে ছেলের ছুরিকাঘাত, প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামে নালায় মিলল বস্তাবন্দী প্রায় দেড় হাজার গুলি

সীতাকুণ্ড মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবা বড়ি উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে বন্যা: বন্যার্তরা পেলেন মাত্র দেড় কেজি করে চাল

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত