হোম > সারা দেশ > চট্টগ্রাম

পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক হলেন কৃষক লীগের সম্পাদক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের অ্যাডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাগর মিত্র। গতকাল শনিবার সাগর মিত্রকে আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে চট্টগ্রাম জেলা পূজা উদ্‌যাপন পরিষদ।

কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট আন্দোলনের বিরুদ্ধে রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি।

আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছাত্র-জনতার হত্যাকারী ফ্যাসিস্টদের দোসরেরা যে বেশেই ফিরে আসুক, আনোয়ারার আপামর জনসাধারণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এবং প্রতিহত করতে প্রস্তুত আছে।’

জানতে চাইলে সাগর মিত্র বলেন, ‘উপজেলা কৃষক লীগের কমিটি গঠনের পরদিনই সরকারের পতন হয়েছে। আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। এখন পূজা উদ্‌যাপন কমিটি গঠনের পর থেকে আমার বিরুদ্ধে অনেকেই ষড়যন্ত্র করছে।’

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

চট্টগ্রামের জে এম সেন হলে আসছেন প্রধানমন্ত্রী, বর্ণিল সাজে প্রস্তুত পূজামণ্ডপ

চক্রের একজনকে গ্রেপ্তারের পর একে একে উদ্ধার চুরির ১৪টি বাইক