হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আদায়ে ই-পেমেন্ট বাধ্যতামূলক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, পার্বত্য চট্টগ্রাম

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমস হাউসে ই-পেমেন্ট (ইলেকট্রনিক পেমেন্ট) সিস্টেম বাধ্যতামূলক করা হচ্ছে। প্রাথমিকভাবে গত ১ জুলাই থেকে ই-পেমেন্ট দেশের সকল কাস্টমস হাউস ও স্টেশনে ই-পেমেন্ট সিস্টেম একযোগে চালু হয়। দ্রুত আমদানি-রপ্তানি পণ্য খালাস ও বোঝাইয়ের ক্ষেত্রে স্বয়ংক্রিয় ভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যে সরকার এ পদ্ধতি চালু করে। 

এটি চালু হলে সিঅ্যান্ডএফ আমদানি কারক নিজ অফিস বা বাসা থেকে যে কোন তফসিলি ব্যাংক থেকে (ডিউটি) রাজস্ব পরিশোধ করতে পারবে। স্বয়ংক্রিয় ভাবে রাজস্ব পরিশোধ করা যাবে এবং এসএমএস এর মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। 

চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম গত ৯ সেপ্টেম্বর এক প্রচার পত্রে জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১০০% ই-পেমেন্ট এর মাধ্যমে সমস্ত শুল্ক করাদি পরিশোধ নিশ্চিত করার জন্য আমদানি কারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের বলা হয়েছে। 

জানা গেছে, আমদানি ও রপ্তানিকারকদের পণ্য খালাস ত্বরান্বিত করার লক্ষ্যে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এর মাধ্যমে পদ্ধতি চালু করা হয়েছে। আরটিজিএস (রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট) সিস্টেমের মাধ্যমে যে কোন বাণিজ্যিক ব্যাংক থেকে ই-পেমেন্টের মাধ্যমে (ইলেকট্রনিক পেমেন্ট) রাজস্ব পদ্ধতি আদায় করা যাবে। 

এর আগে ১ জুলাই থেকে দুই লাখ টাকার অধিক পণ্যের রাজস্ব আবশ্যিকভাবে ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধের বিধান করা হয়েছিল। আগামী ১ জানুয়ারি ২০২২ থেকে সকল পণ্য চালান ই-পেমেন্টের (ইলেকট্রনিক পেমেন্ট) মাধ্যমে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি কমিশনারের এ নির্দেশের ফলে ২০২২ সালের আগেই চট্টগ্রাম কাস্টমস হাউসে ১০০% ই-পেমেন্ট বাস্তবায়ন হতে যাচ্ছে। 
 
এ নিয়মে রাজস্ব পরিশোধের ক্ষেত্রে অবশ্যই কাস্টমস অফিস কোড, বিল অব এন্টির (বি/ই) বছর, বি/ই নম্বর, এআইএন্ড নম্বর, এসেসম্টে ডিউটি, (দশমিকের পরের সংখ্যাসহ) সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট এর মোবাইল নম্বর আরটিজিএস ফরমে পূরণ করে রাজস্ব পরিশোধ করতে হবে। রাজস্ব পরিশোধের পর কনফারমেশন আসার পর বন্দরে গিয়ে পণ্য চালান ডেলিভারি দেওয়া যাবে।     

চট্টগ্রামে ‘মাদকসম্রাট’ ছাবেরুলের প্রায় কোটি টাকার অর্থদণ্ডসহ ৪ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ

আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

কর্ণফুলীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

বোনকে ‘বিধবা’, ছেলে-ভাতিজাকে ‘প্রতিবন্ধী’ সাজিয়ে মেম্বারের পরিবারে ৫ ভাতা

চট্টগ্রামের ফলে বিপর্যয়, পাসের হার ও জিপিএ দুটোই কমেছে

চট্টগ্রামে দলের সাংগঠনিক সভা শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটির প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আলোচনা

পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা: ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইলস পেল লিড প্লাটিনাম সনদ