হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে আনসার ব্যারাক ও কোয়ার্টারে বন্য হাতির তাণ্ডব

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে আনসার ব্যারাক ও অফিসার্স কোয়াটার।

আজ শুক্রবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী।

শাহাদাৎ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে সাহ্‌রির সময় পাঁচ-ছয়টি বন্য হাতি কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তাবেষ্টনীর ভেতর প্রবেশ করে। এরপর আনসার অফিসার্স কোয়াটারের ওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাক, অফিসার্স কোয়াটারের দরজা, জানালা, আসবাব ও গাছপালা ভেঙে লন্ডভন্ড করে ফেলে। পাশে থাকা নিরাপত্তা প্রহরীদের চিৎকারে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে সাইরেন বাজিয়ে বন্য হাতি তাড়াতে সক্ষম হন।

তিনি আরও বলেন, ‘প্রায় সময় বন্য হাতি এসে তাণ্ডব চালায়। আমরা ভয়ে থাকি। রাতে সাইরেন বাজিয়ে এদেরকে তাড়ানো হয়।’

কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মো.মামুনুর রহমান হাতির তাণ্ডবের কথা স্বীকার করে বলেন,  ‘বনের মধ্যে খাদ্যসংকট থাকায় হাতির দল লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে।’

এদিকে আজ বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন ও কাপ্তাই উপজেলার সহকারী বন সংরক্ষক মো. মাসুম আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ