হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে অস্ত্র, গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ওরফে নলা কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র, গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ওরফে নলা কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১১টায় জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সন্ত্রাসের অভয়ারণ্য খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্ধর্ষ সন্ত্রাসীদের সঙ্গে সখ্য গড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন সন্ত্রাসী নলা কাশেম। একের পর এক খুন, ধর্ষণসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে নেতৃত্ব দেয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি মহিনুল ইসলাম আরও জানান, কাশেমের বিরুদ্ধে খুন, ডাকাতি, ধর্ষণ ও দখলবাজির ঘটনায় ১৫টি মামলা রয়েছে। তাঁকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর: বিদ্যুতের ভোগান্তি পানিতেও

চট্টগ্রামে তিন জায়গায় ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানব পাচারকারী আটক

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪ গরু ও সাড়ে ৩ লাখ টাকা লুট

চবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কঠোর হতে হবে: অর্থমন্ত্রী

বান্দরবানের আলীকদম: প্রকাশ্যে বন উজাড়, পানিসংকট

কর্ণফুলী টানেলে ৬ রাত আংশিকভাবে যান চলাচল সীমিত

শাটল ট্রেন সংস্কারের ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি চবি শিক্ষার্থীদের

সীতাকুণ্ডে আগুনে পুড়ল তুলার গুদামসহ ৩ দোকান