হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘মুরুব্বি উঁহু’ বলায় কিশোরীকে গরম পানিতে ঝলসে দেওয়া নারী গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় ১৩ বছরের এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ওই নারী সাহারা খাতুনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে উপজেলার বটতলী এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

সাহারা খাতুন জুঁইদণ্ডী ইউনিয়নের ওয়াজের বাড়ির মৃত আবুল কালামের স্ত্রী। এর আগে গতকাল রোববার রাতে দগ্ধ কিশোরীর নানা আমির হোসেন বাদী হয়ে সাহারা খাতুনকে আসামি করে থানায় মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সাহারা খাতুনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে ১৯ সেপ্টেম্বর নানা–সম্পর্কিত একই এলাকার এয়ার মোহাম্মদ (৬০) নামের এক মধ্যবয়সীকে দুষ্টুমির বশে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলে ওই কিশোরী। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাইয়ের বউ সাহারা খাতুন এসে তার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বর্তমান ওই কিশোরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চালডাল ডটকমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মী ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি

বগুড়ায় যুবককে হত্যা: চট্টগ্রাম থেকে পাঁচ আসামি গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে হানিফ পরিবহনের বাস থেকে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

চট্টগ্রামের কুদালা খালে বিষ প্রয়োগে দেশি মাছ নিধনের অভিযোগ

সৌদি আরবে বুলডোজার দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু

চন্দনাইশে কর্নেল অলি আহমদের আগমনকে কেন্দ্র করে বিএনপির বিক্ষোভ

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযান, অবৈধভাবে বালু তোলায় দেড় লাখ টাকা জরিমানা

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে নারীর লাশ